বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট কিভাবে দেখব?
অনেকেই প্রশ্ন করেন যে বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট কিভাবে দেখব? বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনর্নিরীক্ষণের ফলাফল এসএমএস এবং শিক্ষা বোর্ড দ্বারা ঔসংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। বোর্ড চ্যালেঞ্জ এর ফলাফল দেখার পদ্ধতিসমূহ নিচে দেয়া হল:
ফলাফল দেখার পদ্ধতিসমূহ
এসএমএস (SMS) এর মাধ্যমে: ফলাফল পরিবর্তন হলে আপনি আবেদনের সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে সরাসরি এসএমএস চলে আসবে। নম্বর পরিবর্তন না হলেও ফলাফল প্রকাশ হওয়ার পর নির্দিষ্ট নিয়মে বা শিক্ষা বোর্ডের সাইট থেকে জানা যায়। এসএসসি ২০২৬ খাতা চ্যালেঞ্জের নতুন নিয়ম
পিডিএফ নোটিশ (PDF Notice): ফলাফল প্রকাশের দিন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে খাতা পুনর্নিরীক্ষণের পর যাদের ফলাফল (নম্বর বা গ্রেড) পরিবর্তিত হয়েছে, তাদের রোল নম্বর সম্বলিত একটি পিডিএফ (PDF) নোটিশ প্রকাশ করা হয়। সেখান থেকে আপনার রোল নম্বরটি (Ctrl+F বা সার্চ করে) খুঁজে নিতে পারেন। Result PDF
ওয়েবসাইট থেকে দেখার নিয়ম: আপনি নিজ শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট অথবা শিক্ষা বোর্ডের ফলাফল পোর্টাল থেকে বিস্তারিত মার্কশিট বা আপডেট দেখতে পারবেন।
বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখার প্রক্রিয়াটি আরও পরিষ্কারভাবে বুঝতে এই ভিডিওটি দেখতে পারেন: ইউটিউব থেকে দেখুন