কীভাবে সহবাস করলে সন্তান হয়? গর্ভধারণের সঠিক সময় ও নিয়ম
আমরা অনেকেই জানতে চাই—কীভাবে সহবাস করলে সন্তান হয়? ছোট করে বলতে গেলে, এমন কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই, যেটা অনুসরণ করে সহবাস করলেই নিশ্চিতভাবে সন্তান হবে—এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই। শুধু সহবাস করলেই সন্তান হবে, এরও কোনো গ্যারান্টি নেই। কারণ সন্তান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা।
তবে গর্ভধারণের সম্ভাবনা বাড়ানোর জন্য নারীর ডিম্বস্ফোটন বা Ovulation-এর সময় সম্পর্কে জানা এবং সেই সময়ের আশেপাশে সঠিকভাবে ও নিয়মিত সহবাস করা গুরুত্বপূর্ণ।
- ফার্টাইল উইন্ডো (Fertile Window): ডিম্বস্ফোটনের আগের কয়েক দিন এবং ডিম্বস্ফোটনের দিন গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তবে সবার মাসিক চক্র এক রকম নয়, তাই সবার জন্য নির্দিষ্ট কোনো দিন বলা ঠিক নয়। আরও দেখুন
- সহবাসের নিয়মিততা: গর্ভধারণের চেষ্টা করলে ফার্টাইল সময়ে প্রতিদিন বা এক দিন পরপর সহবাস করা যেতে পারে। আর সাধারণভাবে প্রতি ২ থেকে ৩ দিন পরপর নিয়মিত সহবাস করলেও ফার্টাইল সময়টি বাদ পড়ার সম্ভাবনা কম থাকে।
- সহবাসের ভঙ্গি: সন্তান নেওয়ার জন্য কোনো নির্দিষ্ট সহবাসের ভঙ্গি অন্য ভঙ্গির চেয়ে বেশি কার্যকর—এমন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই মিশনারি, ডগি স্টাইল বা অন্য কোনো নির্দিষ্ট ভঙ্গি অনুসরণ করতেই হবে—এমন নয়।
- সহবাসের পর: সহবাসের পর পা উঁচু করে রাখা বা নির্দিষ্টভাবে ১০–১৫ মিনিট বিছানায় শুয়ে থাকলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে—এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই। তাই এ নিয়ে বিশেষ কিছু করার প্রয়োজন নেই। দ্রুত গর্ভগর্ভধারণের জন্য টিপস