মিথ্যে অভিনয় পর্বঃ ০১| ভালোবাসার কষ্টের গল্প | কাছে আসার গল্প
আজ তাহসানের বিয়ে৷ একদম অচেনা, অপরিচিত একটা মেয়ের সাথে। ওর সম্মতিতে বিয়েটা হলেও ওর মনের মধ্যে ছিলো অন্য কেউ। যার সাথে চারটা বছরের দীর্ঘ সম্পর্ক ছিলো। যে ছিলো ওর চির চেনা আর অনেক দিনের পরিচিত। কিন্তু সে তাহসানের বউ হতে চায় নি৷ কারণ সে কখনোই তাহসানকে ভালবাসে নি।
সবটাই ছিলো নাকি আবেগ আর মিথ্যে অভিনয়। তাহসানের ভালবাসা এতটাই সরল ছিলো যে ও কখনো বুঝতেই পারে নি, ও যাকে পাগলের মতো এতটা সময় ধরে ভালবেসে এসেছে সে কখনোই ওকে ভালবাসে নি। টাইমপাস করেছে ওর সাথে আর ওর মনের সাথে। যার দরুন আজ তাহসানকে অপরিচিত একটা মেয়েকে বিয়ে করতে হচ্ছে৷