সর্ষে ইলিশ রেসিপি | সহজ উপায়ে সরিষা দিয়ে ইলিশ মাছ রান্নার পারফেক্ট রেসিপি
সর্ষে ইলিশ রেসিপি: সর্ষে ইলিশ হলো ইলিশ মাছ রান্নার সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী বাঙালি রেসিপিগুলোর একটি। সরিষার তেলের ঝাঁঝ, সরিষার স্বাদ আর কাঁচা মরিচের সুন্দর সুবাস—সব মিলিয়ে এই রান্নার স্বাদ একেবারেই অতুলনীয়।
আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সহজ ও পারফেক্ট সর্ষে ইলিশের রেসিপি: ইউটিউব থেকে ভিডিও দেখুন
প্রয়োজনীয় উপকরণ:
- ইলিশ মাছ — ৪–৫ টুকরো
- সরিষা বাটা — ২ টেবিল চামচ
- (সাদা ও কালো সরিষা একসঙ্গে কাঁচা মরিচ ও সামান্য লবণ দিয়ে বাটলে তেতো হয় না)
- টমেটো কুচি বা টকদই — ২ টেবিল চামচ (ঐচ্ছিক)
- হলুদ গুঁড়ো — ১ চা চামচ
- মরিচ গুঁড়ো — ½ চা চামচ
- কালোজিরা — ½ চা চামচ
- কাঁচা মরিচ — ৫–৬টি
- সরিষার তেল — ৪ টেবিল চামচ
- লবণ — স্বাদমতো ফেসবুকে ভিডিও দেখুন
ধাপ ১: মাছ ম্যারিনেট করা
প্রথমে ইলিশ মাছের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর সামান্য হলুদ ও লবণ মাখিয়ে প্রায় ১০ মিনিট রেখে দিন।
টিপস: ইলিশ মাছ বেশি সময় বা কড়া করে ভাজলে মাছের আসল স্বাদ অনেকটাই কমে যেতে পারে। তাই এই রান্নায় মাছ কড়া করে ভাজার প্রয়োজন নেই।
ধাপ ২: ফোড়ন দেওয়া
একটি প্যানে ৩ টেবিল চামচ সরিষার তেল গরম করে তাতে কালোজিরা ও ৩টি ফালি করা কাঁচা মরিচ দিয়ে হালকা ফোড়ন দিন।
ধাপ ৩: মসলা কষানো
একটি বাটিতে সরিষা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং সামান্য পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি প্যানে দিয়ে মাঝারি আঁচে ১–২ মিনিট কষিয়ে নিন।
মসলা থেকে তেল একটু আলাদা হয়ে এলে ১ কাপ গরম পানি দিয়ে দিন।
ধাপ ৪: মাছ রান্না করা
ঝোল ফুটে উঠলে ম্যারিনেট করা ইলিশের টুকরোগুলো খুব সাবধানে ঝোলে দিয়ে দিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে প্রায় ৫ মিনিট রান্না করুন। আরো দেখুন
ধাপ ৫: মাছ উল্টে দেওয়া
৫ মিনিট পর ঢাকনা খুলে মাছের টুকরোগুলো আলতো করে উল্টে দিন। এরপর বাকি কাঁচা মরিচগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়ে আরও ৪–৫ মিনিট কম আঁচে রান্না করুন।
ফিনিশিং টাচ
চুলা বন্ধ করার ঠিক আগে ওপর থেকে ১ টেবিল চামচ কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে ৫ মিনিট রেখে দিন। ব্যস, তৈরি হয়ে গেল ঝাঁঝালো ঘ্রাণ আর অসাধারণ স্বাদের সর্ষে ইলিশ! 😋 গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এক প্লেট ভাত যে কখন শেষ হয়ে যাবে, বুঝতেই পারবেন না! ❤️ ভালো লাগলো অবশ্য লাইক দিবেন, কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন এবং আপনার ফেসবুক বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ।