User

আয়াতুল কুরসির আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ ও আয়াতুল কুরসির অর্থ

পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াতটি "আয়াতুল কুরসি" নামে পরিচিত। এটি কুরআন মাজিদের অন্যতম শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ আয়াত, যার বাংলা উচ্চারণ, আরবি উচ্চারণ, অডিও ও বাংলা অর্থসহ নিচে দেওয়া হলো:

আয়াতুল কুরসি আরবি উচ্চারণ

اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

আয়াতুল কুরসি অডিও শুনুন:

আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ

"আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়ুম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। লাহু মা ফিসসামাওয়াতি ওয়ামা ফিল আরদ। মান জাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বি ইজনিহি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতুনা বিশাই ইমিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়াসিয়া কুরসিইয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়াহুওয়াল আলিইয়ুল আজিম।"

আয়াতুল কুরসির বাংলা অর্থ

আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক। কোনো তন্দ্রা বা নিদ্রা তাঁকে পাকড়াও করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু তাঁরই মালিকানাধীন। তাঁর অনুমতি ব্যতীত কে আছ যে তাঁর কাছে সুপারিশ করবে? তাদের সামনে ও পেছনে যা কিছু আছে, সে সবই তিনি জানেন। যতটুকু তিনি ইচ্ছা করেন, সেটুকু ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর কুরসি (সিংহাসন) সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। সেগুলোর রক্ষণাবেক্ষণ তাঁকে ক্লান্ত করে না। আর তিনি সর্বোচ্চ ও সর্বাপেক্ষা মহান। ইউটিউব ভিডিও দেখুন

অনুরোধ:

যদি কোন ভুল থাকে অবশ্যই সংশোধন করার পরামর্শ দিবেন এবং ভালো লাগলে একটি ভোট দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন ধন্যবাদ!

আয়াতুল কুরসির আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ ও আয়াতুল কুরসির অর্থ
No comments yet. Be the first to comment.
Loading...
No more comments