User

ইসমে আজম দোয়া বাংলা ও আরবি উচ্চারণ

যখন আল্লাহর কাছে কোন দোয়া করবেন, অথবা কোন কিছু চাইবেন, তখন আমি আপনাকে বলব ইসমে আজম দোয়া পড়ার জন্য। কারণ ইসমে আজম (الاسم الأعظم) হলো আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ ও মহান নামসমূহ, যার উসিলায় দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন এবং কোনো কিছু প্রার্থনা করলে তা দান করেন।

ইসমে আজমের দোয়া ও উচ্চারণ

হাদিসে বর্ণিত ইসমে আজমের একটি জনপ্রিয় ও প্রসিদ্ধ দোয়া নিচে দেওয়া হলো এবং বিশ্বস্ত কিছু সোর্সের লিংক দেয়া হল দয়া করে যাচাই করবেন।: ইসমে আজম দোয়া সম্পর্কে আরো জানুন

ইসমে আজম দোয়া আরাবি উচ্চারণ:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْمَنَّانُ بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيُّومُ

ইসমে আজম দোয়া বাংলা উচ্চারণ

আল্লাহুম্মা ইন্নী আস্‌আলুকা বিআন্না লাকাল হামদ, লা ইলাহা ইল্লা আন্তাল মান্নান, বাদীউস সামাওয়াতি ওয়াল আরদ্ব, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়্যুম। আআরো দেখুনরো দেখুন

ইসমে আজম দোয়া বাংলা অর্থ:

হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করি, এই সাক্ষ্য দিয়ে যে সমস্ত প্রশংসা আপনারই। আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আপনি দাতা ও অনুগ্রহকারী, আসমানসমূহ ও জমিনের অভিনব স্রষ্টা। হে মহান ও সম্মানিত সত্তা! হে চিরঞ্জীব ও সবকিছুর ধারক!

ইসমে আজমের গুরুত্ব ও ফজিলত

দোয়া কবুল: এই মহান নামের উসিলায় দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া ফিরিয়ে দেন না এবং তা দ্রুত কবুল করেন।

বিশেষ স্থান: সুনানে আবু দাউদ, তিরমিজি ও ইবনে মাজাহসহ বিভিন্ন হাদিস গ্রন্থে ইসমে আজমের বিশেষ ফজিলত ও আমলের কথা বর্ণিত হয়েছে। আরো দেখুন

আজকে আমরা আলোচনা করেছি ইসমে আজম দোয়া বাংলা ও আরবি উচ্চারণ সম্পর্কে। এখানে বিভিন্ন সোর্স থেকে তথ্য বিশ্লেষণ করে আপনাদের সাথে এই তথ্য শেয়ার করা হয়েছে। অনুগ্রহ করে উল্লেখিত সোর্স গুলি যাচাই করবেন এরপর আমল করবেন। কোন ভুল থাকলে দয়া করে কমেন্টে জানাবেন আমরা সংশোধন করব ইনশাল্লাহ। বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ।

ইসমে আজম দোয়া বাংলা ও আরবি উচ্চারণ
No comments yet. Be the first to comment.
Loading...
No more comments