User

শালিনীর ভাইরাল ভিডিও এর আসল সত্যটা কী?

শালিনীর ভাইরাল ভিডিও এটা শুনে আমি নিজেও অবাক হয়ে গেলাম তখন আমি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অভিনেত্রী শালিনী পাণ্ডের (Shalini Pandey) ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো (Fake) এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে। 'অর্জুন রেড্ডি' খ্যাত এই অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। নিউজ দেখুন

শালিনী পাণ্ডের ভাইরাল ভিডিওটি নিয়ে মূল তথ্যগুলো বিভিন্ন সোর্স থেকে বিশ্লেষণ করে নিচে দেওয়া হলো এবং সোর্সের লিংক দেয়া হলো চাইলে সত্যতা যাচাই করতে পারেন:

শালিনীর স্পষ্ট বলেছেন:

শালিনী পাণ্ডে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, অনলাইনে যে আপত্তিকর ভিডিওটি ছড়ানো হচ্ছে ওই ভিডিওর সাথে সাথে তাঁর কোনো সম্পর্ক নেই। ভিডিওতে থাকা নারীটি তিনি নন, বরং ডিপফেক বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তাঁর মুখ ও পরিচিতি বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে।

Ai এর অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন:

শালিনী বিশেষ করে নারীদের নিশানা করার বিষয়টি তুলে ধরেছেন। তার কথায়, 'মানুষকে নিশানা করে এবং বিশেষ করে নারীদের ক্ষতি করার উদ্দেশ্যে প্রযুক্তির এমন অপব্যবহার অত্যন্ত উদ্বেগজনক।' দৈনিক ইত্তেফাক. এই ধরণের নোংরামি একজন ব্যক্তির ভাবমূর্তি ও ব্যক্তিগত গোপনীয়তাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে।

অভিনেত্রীর শালিনীর অনুরোধ:

নেটিজেন বা ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে শালিনী জোরালো আবেদন জানিয়েছেন যেন কেউ এই ভিত্তিহীন ভিডিওটি আর না ছড়ান। ভিডিওটি দেখা, ডাউনলোড করা, শেয়ার বা ফরোয়ার্ড করার বদলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সরাসরি রিপোর্ট (Report) করার অনুরোধ করেছেন তিনি। আরো দেখুন

শালিনীর ক্যারিয়ার:

২০১৭ সালে 'অর্জুন রেড্ডি' সিনেমায় বিজয় দেবরাকোন্ডার বিপরীতে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান শালিনী। এরপর তিনি 'মহানতি', '১১৮', 'জয়েশভাই জোরদার' এবং সম্প্রতি নেটফ্লিক্সের 'মহারাজ' সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

সচেতনতা জরুরি

বর্তমানে ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে তারকা থেকে শুরু করে সাধারণ নারীদের হেনস্থা করার প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। সচেতন নাগরিক হিসেবে আমাদের সবার উচিত কোনো যাচাই না করে এই ধরণের কনটেন্ট শেয়ার না করা এবং অপরাধীদের রুখে দেওয়া।

শালিনীর ভাইরাল ভিডিও এর আসল সত্যটা কী?
No comments yet. Be the first to comment.
Loading...
No more comments